হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
যাচাই-বাছাই শেষে রবিবার তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা নিটার্নিং অফিসার।
এদিন ৩ চেয়ারম্যান প্রার্থী ছাড়াও দুইজন সংরক্ষিত সদস্য এবং সাতজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
ফলে এখন চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী। বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন অ্যাডভোকেট এনামুল হক মোশাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা অ্যাডভোকেট মনমোহন দেবনাথ ও হাফিজুর রহমান।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, দুইদিনে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাগজপত্রে বিভিন্ন ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। তবে ১১ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। এর আগেই বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
ইত্তেফাক/ইউবি
