সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০৯
সীতাকুণ্ডে পুলিশের  ওপর হামলার ঘটনায় ছোটন বড়ুয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার বিকাল ৫টার দিকে পৌর সদরের মহাদেবপুর এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়। 
 
সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান বলেন, মামলায় সুনির্দিষ্ট ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ছোটন বড়ুয়া নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। 
 
উল্লেখ্য, শনিবার রাতে পৌর সদরের চৌধুরীপাড়া আসামি ধরতে গেলে পুলিশের ওপর দুর্বৃত্তরা হামলা করে। হামলায় এএসআই মো মিজানসহ চারজন আহত হন। মিজানকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি