আফগানিস্তানে বন্দুক যুদ্ধে ৯ বিদ্রোহী নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০
আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে শনিবার বন্দুকযুদ্ধে নয় বিদ্রোহী নিহত ও অপর সাতজন আহত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই এ কথা বলেন।
 
রেজাই সিনহুয়াকে বলেন, ‘শনিবার সকালে তালেবান বিদ্রোহীরা আন্দার জেলার কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। এতে সশস্ত্র নয় শত্রু নিহত ও অপর সাতজন আহত হয়।’
 
ওই কর্মকর্তা জানান, এ ছাড়া নিরাপত্তা কর্মকর্তারা ১৬টি যান-বিধ্বংসী মাইনসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তিনি বলেন, তালেবানদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তালেবানদের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। সিনহুয়া। 
ইত্তেফাক/এসএসএ