বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং-এ করতে নামে ঢাকা।
শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৪১ বলে ৫৯, মোসাদ্দেক হোসেনের ২০ ও নাসির হোসেনের ১৯ রানের কল্যাণে লড়াকু সংগ্রহ পায় ঢাকা। খুলনার পক্ষে পাকিস্তানের জুনায়েদ খান ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস : ১৫৮/৭, ২০ ওভার (সাঙ্গাকারা ৫৯, মোসাদ্দেক ২০, জুনায়েদ ৩/২২)।
ইত্তেফাক/এমএইচ
