অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন।
রবিবার জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর মোড়ে একটি চক্র বিভিন্ন সময় বাস, মিনিবাস ও কোচে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছিল। সম্প্রতি চাঁদা না দেয়ায় একটি গাড়ির চালক-শ্রমিকদের মারধর করে তারা। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
