রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের কর্পোরেট কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে 'জিপি অ্যাকসেলেরেটর'র দ্বিতীয় ব্যাচের ডেমো ডে।
এসময় উপস্থিত দেশি ও বিদেশি বিনিয়োগকারী, বিশেষজ্ঞ এবং অ্যাকসেলেরেটরের আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এসডি এশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে অ্যাকসেলেরেটরের পাঁচটি স্টার্টআপ (বাজঅ্যালি, সোশিয়ান, ক্র্যামস্ট্যাক, ঘুরি এবং সিএমইডি)। ডেমো ডে'তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বি. ফারবার্গ, হেড অব ট্রান্সফরমেশন কাজী মাহবুব হোসেন, হেড অব জিপি অ্যাকসেলেরেটর মিনহজ আনোয়ারসহ প্রমুখ।
শতাধিক আবেদন পত্রের ভেতর থেকে সঠিক স্টার্টআপ নির্বাচনে সরাসরি সাক্ষাৎকার ও ডেমো উপস্থাপন সহ অত্যন্ত কঠিন পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এরপর নির্বাচিত সফল স্টার্টআপগুলোর জন্য ছিলো চার মাসের তীব্র ও কঠোর প্রশিক্ষণের সুযোগ। এছাড়াও, 'জিপি অ্যাকসেলেরেটর'র স্টার্টআপগুলোকে ব্যবসা শুরু করার প্রাথমিক বিনিয়োগ হিসেবে ১১ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। স্টার্টআপগুলো সুযোগ পেয়েছে জিপি হাউজের ভেতর কাজ করার এবং তাদের ব্যবসার আরও দ্রুত প্রবৃদ্ধিতে এ খাত সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের।
ইত্তেফাক/এসএস
