রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ২২:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
সাক্ষাতের সময় শেখ হাসিনা রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক হাঙ্গেরি ও মরক্কো সফরের ফলাফল সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
 
শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬ এ অংশগ্রহণের জন্য হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার;র আমন্ত্রণে ৪ দিনের সফরে গত ২৮ নভেম্বর হাঙ্গেরি যান।
 
শেখ হাসিনা কনফারেন্স অব দ্যা পার্টিস (কপ-২২) এর দু'টি উচ্চ পর্যায়ে অনুষ্ঠানে যোগদানের জন্য তিনদিনের সরকারি সফরে ১৪ নভেম্বর মরক্কো যান।
 
প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছিলেন।
 
ইত্তেফাক/এসএস