মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা আতিয়া জাহান মৌ ওরফে মৌসুমী হত্যাকাণ্ডে জড়িত খুনীদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীরা গতকাল রবিবার দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড়ে সড়ক অবরোধ করে। ওইসময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়ায় শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, সামিয়া আফরিন প্রমুখ। পরে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন অবরোধস্থলে এসে অবিলম্বে পলাতক দুই আসামিকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
ইত্তেফাক/এএন
