রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. পিয়াস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, তেজগাঁওয়ের কুনিপাড়ায় একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী পিয়াস সন্ধ্যায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মুমূর্ষু তাকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
ইত্তেফাক/কেকে
