করাচিতে হোটেলে আগুন, নিহত ১১

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৪০
 
পাকিস্তানের করাচিতে রিজেন্ট প্লাজা হোটেলে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে উদ্ধার কর্মকর্তরা। 
 
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটির নিচ তলায় অবস্থিত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছয়তলা ভবনটিতে ছড়িয়ে পড়ে। এতে হোটেলটির কক্ষে বেশ কয়েকজন অতিথি আটকে পড়ে। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
জিন্নাহ পোস্ট গ্রাজু্য়েট মেডিকেল সেন্টারের জরুরি সেবার প্রধান ডক্টর সিমেন জামালি বলেছেন, আগুনে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে নেয়া হয়েছে। 
 
তিননি আরো জানান, নিহতদের মধ্যে ১০ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তিনজন পুরুষ চিকিৎসক ও চারজন নারী রয়েছেন। 
 
রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। ধারণা করা হচ্ছে, সেখানে আরো মানুষ আটকা পড়ে আছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
 
ইত্তেফাক/এএসএস