মাধুরীর চরিত্রে সোনম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৩২
বলিউডের আলোচিত নায়ক বা খলনায়ক যাই বলুন, তিনি অভিনেতা সঞ্জয় দত্ত। তার জীবনের নানা ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করবেন রাজকুমার হিরানি। সেই সিনেমাতে সঞ্জয় দত্তের চরিত্রের ভূমিকায় মোটামুটি নিশ্চিত যে রণবীর কাপুরকে দেখা যাবে। কিন্তু গল্পে থাকা মাধুরী দীক্ষিতের ভূমিকায় কে থাকবেন!
 
শোনা যাচ্ছে, নতুন এই সিনেমাতে মাধুরীর চরিত্রে অভিনয় করছেন কাপূর কন্যা সোনম।
 
বলিউডে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত জুটি সাজন কিংবা খলনায়কের মতো অনেক অনেক ব্লকবাস্টার হিট করেছিল। তাই মাধুরী দীক্ষিতের চরিত্রটা সঞ্জয় দত্তের বায়োপিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উপস্থাপন করা হচ্ছে।
 
বলিউড সিনেপাড়ায় খবর রটেছে সোনমই মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সোনমের মুখ থেকে কিছু জানা যায়নি।ইন্ডিয়ান এক্সপ্রেস।  
 
ইত্তেফাক/এমএআর