নিউ ইয়র্কে নারী কারারক্ষীকে গুলি করে হত্যা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১১:১৮
 
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুটিতে থাকা এক নারী কারারক্ষীকে তার নিজ গাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে।  নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকায় হওয়া এই ঘটনায় ঘাতককে আটক করতে কাজ করছে পুলিশ।
 
সিবিএস নিউজের নিউ ইয়র্ক শাখা তাদের প্রতিবেদনে জানায়, এই নারী কারারক্ষী শহরের নাকি রাজ্য কারাগারের, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তার পরিচয় জানানো হয়নি।
 
এক সপ্তাহ আগে কুইন্স রাজ্যের জ্যামাইকায় হ্যানরি রাইট (৫৮) নামের এক কারারক্ষী ও তার স্ত্রী শ্যারন ফ্লোয়েড রাইটের ওপর গুলি চালানো হয়। এতে উভয়ে আহত হন।  এ ঘটনায় কারারক্ষীর স্ত্রী অস্ত্রধারী একজনের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারতে সক্ষম হয়। সিবিএস।
 
ইত্তেফাক/আরএ