প্রযোজনা প্রতিষ্ঠান ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র আলোচিত সিনেমা ‘অগ্নি’র সিক্যুয়াল ‘অগ্নি থ্রি’তে আসছেন না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। তাকে সম্প্রতি নায়িকার চরিত্র অভিনয় করার প্রস্তাব করা হলেও তিনি নাকি এ ছবিতে কাজ করার ব্যাপারে ইতিবাচক কোন ইঙ্গিত দেননি।
কিন্তু না করার কারণ কী! শোনা যাচ্ছে, মাহিয়া মাহি যে ফ্র্যাঞ্চাইজির ‘মুখ’, সেখানে আর নতুন করে যুক্ত হতে চাইছেন না শুভশ্রী। অ্যাকশনধর্মী ছবিতে কাজ করতে আগ্রহী হলেও তাই 'অগ্নি থ্রি'তে মুখ দেখাতে নারাজ নায়িকা।
‘অগ্নি’ এবং ‘অগ্নি টু’ সিনেমায় বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে আরফিন শুভ এবং ওম। প্রথমটি মুক্তি পায় ২০১৪ সালে। খবর এবেলা।
ইত্তেফাক/এমএআর
