টাইম ম্যাগাজিনের বছর সেরা ব্যক্তিত্ব মোদী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৪১
শেষমেশ আর সবাইকে পিছনে ফেলে বছর সেরা ব্যক্তিত্ব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ই। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দা ইয়ার'-এর খেতাব জয় করলেন তিনি।
 
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জকে পিছনে ফেলে সেরা হয়েছেন মোদী।
 
গত বেশ কিছু দিন ধরে টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দা ইয়ার'-এর দৌড়ে বিশ্বসেরা নেতাদের থেকে এগিয়ে থেকে শেষপর্যন্ত কাঙ্ক্ষিত খেতাবটাও জয় করেলেন ভারতের প্রধানমন্ত্রী।
 
পরিসংখ্যান বলছে, নরেন্দ্র মোদী পেয়েছেন ১৮ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন একযোগে ৩ জন, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জুলিয়ান অ্যাসাঞ্জ। ৩ জনই পেয়েছেন ৭ শতাংশ করে ভোট।
 
পাশপাশি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পেয়েছেন ২ শতাংশ এবং হিলারি ক্লিনটন পেয়েছেন ৪ শতাংশ ভোট।
 
টাইমস ম্যাগাজিন প্রতি বছর সংবাদজগতে বিশেষ গুরুত্ব পাওয়ার নিরিখে একজন ব্যক্তিকে 'পারসন অব দ্য ইয়ার' নির্বাচন করে। চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে থাকেন সম্পাদকই, তবে এক্ষেত্রে পাঠকদের মতামতের গুরুত্ব থাকে।
 
ইত্তেফাক/এএম