হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়াললাইন্সের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে গঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে কো-অপ্ট করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
ফলে এ ঘটনায় গঠিত কমিটির সদস্য সংখ্যা পাঁচ এ উন্নীত হলো এবং কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় সাত কার্যদিবস বাড়ানো হয়েছে। এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। গত ২৭ নভেম্বর ঘটনার পরদিন ২৮ নভেম্বর এ কমিটি গঠিত হয়।
ইত্তেফাক/এএম।
