টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা নামক স্থানে সোমবার দুপুরে বাসচাপায় স্বপন পাল (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।
স্বপন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামেরে গোপিনাথ পালের ছেলে।
হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা মো.জুলহাস মিয়া জানান, সোমবার দুপুরে স্বপন পাল মোটরসাইকেল চালিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আছিমতলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
