বলিউডের সফল চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান ভারতসহ সারা বিশ্বে ভীষণ জনপ্রিয়। বলিউডে কিং খান কিংবা কিং অব বলিউড হিসেবেই সর্বাধিক পরিচিত শাহরুখ খান। সারা বিশ্বে ৩.২ বিলিয়ন ভক্তের যে কোনো খবরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বাবা শাহরুখ খানের মতোই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। তার ছবি কিংবা ভিডিও যা কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় না কেন, তা-ই ভাইরাল হয়ে যায়। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে যে কয়দিন বাবার সাথে মাঠে গিয়েছে দর্শকদের মনোযোগের কেন্দ্রবিন্দু জুড়ে ছিল শুধুই আব্রাম। হবেই না কেন, আব্রামের ‘কিউট’ চেহারা এবং মজার মজার ছবিগুলো সহজেই ভক্তদের মনে জায়গা করে নেয়। তার আদুরে চেহারা আর আদুরে ভিডিওগুলো দেখলে মুহূর্তেই যে কারো মুখে হাসি ফুটবে। তার বয়সী অন্য আর আট দশটা শিশুর থেকে আলাদাভাবে শুরু হয় আব্রামের দিন। এদিন সকাল বেলা নিজের আইপ্যাডে গেমস খেলার ফাঁকে ছবির জন্য পোজ দিতে দেখা যায় আব্রামকে। স্পাইডার ম্যানের ছবি আঁকা একটি লাল রঙের টিশার্ট পরিহিত আব্রামের ছবিটা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। এই ছবি দেখে অনেকের কাছেই মনে হতে পারে বাবার পদাঙ্ক অনুসরণ করলেও আপন আলোতেই উদ্ভাসিত আব্রাম।-টাইমস অব ইন্ডিয়া
ইত্তেফাক/এএন
