মহম্মদপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল কৃষকের বসতঘর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০০:৩৪

মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামের এক কৃষকের বসতঘরে রবিবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 
স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে বাজার রাধানগর গ্রামের কৃষক ইকলাস মিয়ার মালিকানাধীন একটি বসতঘরে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই বসতঘরটি পুড়ে যায়। ইকলাস ওই গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
 
ইকলাস মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বলেন, বাড়ির পাশের জায়গা নিয়ে একই এলাকার একটি পরিবারের সঙ্গে তাদের কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
 
মহম্মদপুর থানার এসআই নূরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
 
মুন্সীগঞ্জ প্রতিনিধি   মুন্সীগঞ্জের সদর উপজেলার দীঘিরপাড়-মুক্তারপুর সড়কের ডাকাততলা নামক স্থান থেকে ইকবাল হোসেন (৩০) নামের হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার ১১টায় স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় । পুলিশ জানায়, লাশটি মধ্য মহাকালী গ্রামের সামছুউদ্দিনের ছেলে ইকবালের।

ইত্তেফাক/এএন