অভিনেতা ইন্তেখাব দিনার ও লাক্সতারকা মেহেরিন ইসলাম নিশা সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমীন। মূলত প্রেম, বিরহ, স্মৃতিকাতরতা ও মিলনের সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
নাটকের নাম ‘ঠিকানা জানা নাই’। এতে দিনার-নিশা ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌসী আহমেদ।
নিশা বলেন, নাটকটির গল্প অসাধারণ। সামাজিক সম্পর্কের অনেক বিষয়ই আবেগ নিয়ে উপস্থাপন করা হয়েছে এখােন। গল্পের প্রয়োজনে অভিনয় করেছি। নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।
IMG0
ঢাকার অদূরে পূবাইলে শ্যুটিং হয়েছে ‘ঠিকানা জানা নেই’ নাটকটির। শিগগিরই বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।
ইত্তেফাক/ এমএআর
