ঢাকা ঘুরে গেলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতেই আসেন এই অভিনেত্রী। এখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি। গতকাল সোমবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রিতে হাজির হন শাবানা আজমি।
শিক্ষাজীবনের অর্জনে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য নিজের বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তিনি।
অনেক আগে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবার ঢাকায় এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী শাবানা আজমি। ২০০৯ সালে শিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আরো একবার ঢাকায় আসেন তিনি।
IMG0
শাবানা আজমি একাধারে কাজ করেছেন টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চনাটকে। সেরা অভিনেত্রী হিসেবে রেকর্ড সংখ্যক পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন শাবানা আজমি। এ ছাড়া তার ঝুলিতে আছে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।
ইত্তেফাক/এমএআর
