সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দুই নেতা-কর্মীসহ ৬০ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়া থানা থেকে আটজন, তালা থানা থেকে আটজন, কালিগঞ্জ থানা থেকে পাঁচজন, শ্যামনগর থানা থেকে ১০জন, আশাশুনি থানা থেকে সাতজন, দেবহাটা থানা থেকে দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
