জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। বিশেষ করে অভিনয়শিল্পে যতটা পটু, ঠিক সে পরিমানে দর্শক ভক্তকে বিনোদন দিতে পারেন। মিশুকে দেখে অবাক হতে পারেন, বক্সার হয়ে গেলেন এই অভিনেতা। কেন!
শান্ত-শিষ্ট মিশু এবার হাজির হচ্ছে লড়াকু বক্সার হিসেবে, নাহ শুধু বক্সার না, ক্রিকেটার হিসেবেও তাকে আসছেন তিনি। মিশু অভিনীত নতুন এ ধারাবাহিক নাটকের নাম চুইংগাম’। মূলত ক্রিকেট ক্লাব ঘিরে সাজানো হয়েছে কাহিনি। এতে ক্রিকেটার চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব ও এ কে আজাদ। নাটকটি লিখেছেন যাকারিয়া শৌখিন।
IMG0
ধারাবাহিকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে চুইংগামের সম্পর্ক ওতপ্রোত! ক্রিকেটাররা খেলার পোশাক গায়ে জড়ালে কিংবা মাঠে নামলে তাদের মুখে বেশিরভাগ সময়ই থাকে খাবারটি। তাই নির্মাণাধীন এ নাটকের নাম রাখা হয়েছে ‘চুইংগাম’।
IMG1
বিভিন্ন চরিত্রে নাটকটিতে আরো অভিনয় করেছেন সাফা কবির, কচি খন্দকার, আনন্দ খালেদ, জেবা আনিকা, তাসনোভা এলভিন, আরফান আহমেদসহ অনেকে। নাটকটির বিষয়ে মিশু বলেন, নতুন সিরিয়াল আসছে, সঙ্গে আছে রাজকুমারী সাফা কবির। সবার ভাল লাগবে বলে আশা করছি।
পহেলা ডিসেম্বর ঢাকার আজিমপুর কলোনিতে শ্যুটিং হয়েছে, এরপর শ্যুটিং চলছে উত্তরায়। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী মাস থেকে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘চুইংগাম’।
ইত্তেফাক/এমএআর
