বাগেরহাট সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পৃথক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর এক মোটরসাইকেল আরোহী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, জেলা সদর উপজেলার আফরা গ্রামের আনাম জমাদ্দারের ছেলে তান্না জমাদ্দার (১৮) ও মশিদপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাকিব (১৫)।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলাধীন পুরাতন বাগেরহাট-রুপসা সড়কের রাংদিয়া কলেজিয়েট স্কুলের কাছে পৃথক তিনটি মোটরসাইকেলের সঙ্গে বালুবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসব মোটরসাইকেল আরোহীরা হতাহত হন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
