বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম এলিমেনিটরে রাজশাহী কিংসকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে তামিমের ফিফটি ও ক্রিস গেইলের ঝড়ো ৪৪ রানের উপর ভর করে ১৪২ রান করে চিটাগাং।
দলের হয়ে ব্যাটিং শুরু করতে নামেন অধিনায়ক তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। প্রথম ওভার থেকে ২ রান সংগ্রহ করে ভাইকিংস। ইনিংসের তৃতীয় ওভারে উইলিয়ামসের বলে স্যামির হাতে ধরা পড়েন স্মিথ। দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় চিটাগং।
এরপর ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তুলেন ক্রিস গেইল। ইনিংসের ১১তম ওভারে ফ্রাঙ্কলিনের বলে বিদায় নেন তিনি। ক্যারিবীয় এই ব্যাটিং দানব আউট হওয়ার আগে করেন ৪৪ রান। উইকেটে থেকে ক্রিস গেইল ৩০ বল মোকাবেলা করেন। ফরহাদ রেজার হাতে ধরা পড়ার আগে দুটি চারের সঙ্গে গেইলের ব্যাট থেকে আসে ৫টি বিশাল ছক্কা।
এছাড়া ২০ রানও করতে পারেন নি কেউ। রাজশাহীর পক্ষে চারটি উইকেট নেন উইলিয়ামস।
গ্রুপ পর্বে তামিম ইকবালের চিটাগং ১২ ম্যাচে ছয় জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর হয়ে শেষ করেছিল। অন্যদিকে ১২ ম্যাচে চিটাগংয়ের সমান ছয় জয় ও ছয় হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ড্যারেন স্যামির দল রান রেটে পিছিয়ে পড়ে চার নম্বর থেকে শেষ করে।
ইত্তেফাক/এমএইচ
