ক্ষুদে গানরাজ: রাজশাহী বিভাগের অডিশন ৯ ডিসেম্বর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:২৯
ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৬ এর রাজশাহী বিভাগের প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর। রাজশাহী বিভাগ থেকে যে সকল ক্ষুদেশিল্পীরা রেজিস্ট্রেশন করেছে তাদের প্রাথমিকভাবে অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯টায় রাজশাহী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপস্থিত থাকতে আহবান জানানো হয়েছে।
 
ইতোমধ্যে যারা রেজিষ্ট্রেশন করতে পারেনি তারাও অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবে। ইতোমধ্যে সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে।
 
রিয়েলিটি শোটি প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টায়। প্রতিযোগিতার প্রধান বিচারক নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস. আই. টুটুল।  মীম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
 
ইত্তেফাক/এমএআর