ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৭
ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সামনে ৩৭৮ রানের পাহাড়সমান টার্গেট দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার চ্যাপেল-হ্যাডলি সিরিজে মিচেল মার্শেরঝোড়ো ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৭৮ রান করেছে অস্ট্রেলিয়া।
 
ব্যাট হাতে ওয়ার্নার ১১৫ বলে ১১৯ রান করেছেন। এ ছাড়া মিচেল মার্শ ৪০ বলে করেছেন ৭৬ রান। কিউইদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ১৯ রানে স্যান্টনারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। এরপর দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।
 
দ্রুত উইকেট হারানোর পর মিচেল মার্শ ও ত্রাভিস হেডেরদৃঢ়তায় ঘুরে দাঁড়ায়অসিরা। ৪১ বলে এ দুই ব্যাটসম্যান ৭১ রান করেন। হেড ৩২ বলে ৫৭ রানে ফিরে গেলেও মার্শ শেষ পর্যন্ত টিকে ছিলেন। দলের রান চূড়ায় নিতে শেষ ওভারে ৩টি ছক্কা হাঁকাশ মার্শ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া শেষ ১০ ওভারে ১২৬ রান তুলে দলের রান ৩৭৮ এ নিয়ে যায়, যা মানুকা ওভালে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ৪ উইকেটে করেছিল ৪১৪ রান।
 
বল হাতে টিম সাউদি ৬৩ রানে নেন ২ উইকেট। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ