কুড়িগ্রামরে নাগেশ্বরীতে রতন চন্দ্র বর্মণ নামের এক পুলিশ সদস্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গছে। মঙ্গলবার সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের তেলিপাড়ায় আত্মহত্যার ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকার গুলশান পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য রতন চন্দ্র বর্মণ ২৯ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার লালমনিরহাট সিন্দুরমতিতে নিজের জন্য পাত্রী দেখতে যায়। সেখানে রনবীর বর্মণের মেয়ে অনামিকা বর্মণের সঙ্গে তার অমতে জোর করে বিয়ে দেয়া হয়।
অভিমানে মঙ্গলবার সকাল ৯ টায় সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় একটি অপঘাতে মৃত্যুর মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআর/আরএ
