মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবুল হক শাকিল।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মাহবুবুল হক শাকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাহবুবুল হক শাকিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।
ইত্তেফাক/এসএস
