ই-কমার্স সাইট বাগডুম ডটকম, মোবাইল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শিওরক্যাশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বাগডুম ডটকম এর গ্রাহকগণ অনলাইনে কেনাকাটা করে শিওরক্যাশ মোবাইল একাউন্টের মাধ্যমে পরিশোধ করেতে পারবে।
বাগডুম এর হেড অফিসে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিওরক্যাশ এর সিইও ডাঃ শাহাদাত খান, সিবিও, মোঃ আবু তালেব, এসভিপি, মোঃ নুর আল আতাহার এবং বাগডুম এর চেয়ারম্যান, শামীম আহসান, সিইও, সৈয়দা কামরুন আহমেদ, সিওও, মনোয়ার হোসেন খান ও সিএমও, মিরাজুল হক সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগডুম এর সিইও সৈয়দা কামরুন আহমেদ বলেন, আমরা অনলাইন শপিং এর অভিজ্ঞতাকে আরও সহজ করে দিতে চাই, তাই মোবাইলে পেমেন্ট এর পাশাপাশি শিওরক্যাশ এর বৈশিষ্ট্যের মাধ্যমে আমারা ক্রেতাদের খুব শীঘ্রই বাগডুম এর ওয়েবসাইট ও অ্যাপ এ বসেই শিওরক্যাশ দিয়ে কেনাকাটার পর পেমেন্ট করার সুবিধা পৌঁছে দিতে চাই।
শিওরক্যাশ এর সিইও ডাঃ শাহাদাত খান বলেন, বাগডুম বাংলাদেশে ই-কমার্স বাণিজ্যে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আমরা বাগডুম এর সাথে কাজ করতে পেরে আনন্দিত। আমি মনে করি, দেশে অনলাইনে কেনাকাটা এবং মোবাইল পেমেন্ট সেবা এগিয়ে যাওয়ার জন্য একে অপরের সহায়ক হিসেবে কাজ করবে।
ইত্তেফাক/এসএসএ
