ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:১৯
 
ঝিনাইদহে ট্রাক চাপায় আব্দুল মান্নান (৫০) এক ভ্যান যাত্রী  নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। আজ বিকেলে সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিকেলে ব্যাটারী চালিত একটি ভ্যান  যাত্রী নিয়ে গড়িয়ালা গ্রাম থেকে বিষয়খালী বাজারে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ মহাসড়কের খড়িখালী নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে  চাপা দেয়। এতে ভ্যান চালকসহ  ৪ যাত্রী আহত হন।
 
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে আব্দুল মান্নান নামের এক  ভ্যান যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভ্যান চালক হারুন ও যাত্রী নাজিরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।
 
ইত্তেফাক/আরএ