মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে যুবলীগের শোক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২১:২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের আকস্মিক মৃত্যুতে যুবলীগ গভীর শোক জানিয়েছে।
 
এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ, মাহবুবুল হক শাকিল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
 
মঙ্গলবার দুপুরে গুলশানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাহবুবুল হক শাকিল মারা যান। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
 
ইত্তেফাক/এমআই