৯ মাসের শিশুকে গাড়িতে রেখে লক করে গ্যাস স্টেশনে পাশে থাকা শপে গিয়েছিলেন মা। এসে দেখেন শিশু সহ তার গাড়ি হাওয়া। স্বাভাবিকভাবেই দ্রুত সে ফোন করে জরুরি বিভাগে। পুলিশও শুরু করে গাড়িটির খোঁজ এবং শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনা প্রবাহ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।
ঘটনা শুনে কোন চলচ্চিত্রের কাহিনী মনে হতে পারে, কিন্তু এটি বাস্তবে ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির আটলান্টা রাজ্যে গাড়ির ফিলিং স্টেশনে নামে শিশুটি মা। এ সময় অল্প কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে যায় এই নারী। নিয়মিতই সে এখানে আসে। কিন্তু এদিন শপিং শেষে তার ধূসর রঙের একুয়েরা গাড়িটি আর খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। একটু পর ফোন দেন যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগ ৯১১ এ। পুলিশ বিষয়টি বিস্তারিত জেনে রাজ্যের সকল রাস্তায় এই গাড়িটির জন্য খোঁজ শুরু করে দেয়। শেষ পর্যন্ত আটলান্টা রাজ্যের একটি হাইওয়েতে গাড়িটি পরে থাকতে দেখা যায়। গাড়িটির মধ্যে শিশুটি অক্ষত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, শিশুটিকে স্পর্শ করেনি গাড়ি চোর। তার শারীরিক অবস্থাও ভাল আছে। আমরা বেশ কম সময়ের মধ্যে তার সন্ধান খুঁজে পেয়েছি। হাইওয়েতে আমাদের একটি টহল দল গাড়িটির খোঁজ দেয়।
পুলিশ আরো জানায়, অপরাধীকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। সিবিএস নিউজ।
ইত্তেফাক/আরএ
