আসছে ৮৯তম অস্কার অনুষ্ঠানে এবার উপস্থাপনার জন্য মনোনীত হয়েছেন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি হিমেল। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে আগামী অস্কার আয়োজন, আর সেখানকার উপস্থাপনার দায়িত্বই পাচ্ছেন জিমি।
এক টুইট বার্তায় এ খবরটি নিশ্চিত করেছেন জিমি নিজেই। জিমি লিখেছেন, অস্কার উপস্থাপনা করতে যাচ্ছি আমি। এটা কোনো কৌতুক কিংবা দুষ্টুমি নয়। আশা করছি, দ্য একাডেমির সঙ্গে এবার চমৎকার এবং মধুর কিছু সময় পার করতে পারব।
এ বছর প্রথমবারের মতো অস্কারের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হবেন তিনি। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও চলতি বছরের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জিমি।
ইত্তেফাক/এমএআর
