মিথিলার ‘চ্যান্সেলর অব গোল্ডে মেডেল’ অর্জন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২০
স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় 'চ্যান্সেলর গোল্ড মেডেল' পেয়েছেন অভিনেত্রী ও মডেল মিথিলা। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় বারের মতো 'শিশুর প্রারম্ভিক বিকাশ' অর্থাৎ 'আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট' বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় এই পদকে ভূষিত করা হয়েছে তাকে।
 
বিশ্ববিদ্যালয়টির ১১তম সমাবর্তন অনুষ্ঠানে মিথিলার হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় অনুষ্ঠানে মিথিলার সঙ্গেই ছিল মেয়ে আয়রা।
 
মিথিলা বলেন, এটি আমার জীবনে একটি বিশেষ অর্জন। এ জন্য প্রথমত আমি কৃতজ্ঞ বাবা-মায়ের কাছে। কারণ স্নাতকোত্তর শুরু করার সময় আমার মেয়ে আয়রা ছিল খুব ছোট। তাই বাবা-মা, আমার সহকর্মী এবং বন্ধুদের সহযোগিতা না থাকলে এত ভালো করা সম্ভব হতো না।
 
এ নিয়ে দ্বিতীয়বার স্নাতকোত্তর পাস করলেন মিথিলা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
 
ইত্তেফাক/এমএআর