সাতক্ষীরা শহরে পিস্তলসহ ছাত্রশিবির নেতা আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১১
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে বিদেশি পিস্তল ও জিহাদি বইসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে আটক করেছে পুলিশ।  আটক জাহিদুল ইসলাম বকুল (৩৫) জেলা শহরের ইটাগাছা গ্রামের বাসিন্দা।
 
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইটাগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা গোয়েন্দাশাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহী আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ