আলিয়া ভাটের বয়স ২৩ হলেও এরমধ্যে ক্যারিয়ারে সফলতম জায়গাটি দখল করে নিয়েছেন। সিনেমায় কাজ করার ব্যাপারে এখুনিই বেছে বেছে স্ক্রিপ্টে স্বাক্ষর করছেন। তবে তারপরও কী যেন একটি বিষয়ে তার ভয় রয়েছে। আর সেই বড় ভয়ের কথাটিও জানিয়ে দিলেন আলিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নায়িকা জানিয়েছেন, তাঁর জীবনে একটাই ভয়। আর সেটা হেরে যাওয়ার। ব্যর্থতাকে ভয় করেন আলিয়া।
শৈশবের স্মৃতি রোমন্থন করে জীবনের প্রথম হেরে যাওয়ার বিষয়ে আলিয়া বললেন, আমি তখন ক্লাস ফোরে পড়তাম। স্কুলের স্পোর্টসে একটা রেসে হেরে গিয়েছিলাম। সেটাই স্কুল জীবনে আমার একমাত্র হার। এতটাই খারাপ লেগেছিল আমি নিজেকে বুঝিয়েছিলাম এটা আসল রেস নয়, সে জন্যই আমি হেরে গিয়েছি।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই নাকি জিততে চান আলিয়া। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতাই নাকি তাঁকে তাড়া করে বেড়ায়। খবর আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর
