কালাইয়ে উত্যক্ত করার দায়ে তিনজনের কারাদণ্ড

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১২:৪৩
জয়পুরহাটের কালাই উপজেলায় ১২ বছর বয়সী এক মেয়েকে উত্যক্ত করার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের বাসিন্দা সানাউল হক (২০), রোমন (১৯) ও সবুজ (১৯)।
 
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সানাউল্লাকে এক বছর এবং রোমন ও সবুজকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েতাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
ইত্তেফাক/এএসএমইউ