জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জয়পুরহাট পল্লি বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন।
এতে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও জয়পুরহাট পল্লি বিদ্যুৎ সমিতির পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ
