শুক্রবার বক্সার নাঈমের ‘শহরে প্রেমের স্লোগান’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৫০
আসছে ৯ ডিসেম্বর শুক্রবার চ্যানেল আইয়ে দেখা যাবে অভিনেতা নাঈম ও ইরফান অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘শহরে প্রেমের স্লোগান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
 
টেলিছবিটির বিষয়বস্তু মূলত বক্সিংকে ঘিরে। ‘শহরে প্রেমের স্লোগান’এ অভিনেতা এফএস নাঈমকে নতুন আঙ্গিকে পাওয়া যাবে এখানে। গালভর্তি দাড়িতে পেশাদার মুষ্টিযোদ্ধাদের মতোই লাগছে তাকে।
IMG0
‘এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে’ বললেন নির্মাতা মাহমুদ দিদার। তার এই উচ্ছ্বাস ‘শহরে প্রেমের স্লোগান’ নিয়ে। এ টেলিছবিতে আরেক বক্সারের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ।
 
এ ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী সিফাত তাহসিন ও লুৎফর রহমান জর্জ।
IMG1
গত নভেম্বরে পুরান ঢাকার একটি স্টুডিওতে বক্সিং রিং সাজিয়ে টেলিছবিটির চিত্রায়ন হয়েছে। তার আগে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সহযোগিতায় নাঈম ও ইরফান প্রশিক্ষণ নিয়েছেন।
 
চ্যানেল আইতে ৯ ডিসেম্বর বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হবে জুঁই ভালোবাসার প্রহর টেলিফিল্মটি।
 
ইত্তেফাক/এমএআর