সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে অসুস্থ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ৬ এ উন্নিত হলো। বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শফাতুন্নেছা (৬০) নামের মহিলার মৃত্যু হয়। তিনি উপজেলার থুবাং গ্রামের আবদুল মুতলিবের স্ত্রী।
গত মঙ্গলবার দুপুরে পটকা মাছ খেয়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐ গ্রামের দুই পরিবারের দুই শিশুসহ পাঁচজন। তারা হলেন— আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান হোসেন (৩৫) ও লোকমান (৩০) ও প্রতিবেশী প্রবাসী আনিসুল হকের দুই শিশু রাহিন (৮) ও মনি (৭)। প্রতিবেশী প্রবাসী আনিসুল হকের দুই শিশু রাহিন (৮) ও মনি (৭)। মঙ্গলবার পটকা মাছ রান্না করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে চিকিত্সার জন্য সিলেট আনার পর একে একে সিলেট ওসমানী মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। অসুস্থ এক শিশুর মৃত্যু হয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর একজন মারা যান সিলেট আসার পথে। এ ঘটনায় আহত হয়ে চিকিত্সাধীন রয়েছেন সোলাইমানের স্ত্রী মারুফা বেগম এবং তাদের আত্মীয় একই এলাকার বোরহান, জয়নাল, হাজিরা, কাওসার, সাহাব ও রাজিয়াসহ সাতজন। একই এলাকার বোরহান, জয়নাল, হাজিরা, কাওসার, সাহাব ও রাজিয়াসহ সাতজন। এদিকে, অসুস্থদের উন্নত চিকিত্সার জন্য তিন সদস্যের মেডিকেল টিম গঠন করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদেরকে ভেন্ডিলেশনের মাধ্যমে সারিয়ে তোলারও চেষ্ঠা চলছে। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞা বলেন, পটকা মাছে নিউরোটডক্সিন নামে এক ধরনের বিষক্রিয়া থাকে যা কোনো ওষুধে উপশম হয় না। তবে চিকিত্সকরা লক্ষণ বুঝে অন্যান্য সাপোর্ট দিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএম।
