বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য লুব্রিক্যান্ট ব্র্যান্ড, মবিল, হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পণ্যের নতুন প্যাকেজিং উন্মোচন করেছে। বিশ্বব্যাপী গ্রাহকদের কথা মাথায় রেখেই সহজে ব্যবহারযোগ্য এ নতুন প্যাকের সূচনা করা হয় যা পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি দিবে সঠিক পণ্য কেনার নিশ্চয়তা।
গ্রাহকদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এক্সন-মবিল তার উদ্ভাবনের ধারাবাহিকতায় বাজারে নিয়ে এসেছে নতুন প্যাক। স্বল্প প্লাস্টিক ব্যবহার করে এই নতুন প্যাকেজিং তৈরি করা হয়েছে যা অত্যন্ত পরিবেশবান্ধব। আধুনিক প্যাকেজিং-এর লেবেলটি আকারে বড় হওয়ায় প্রোডাক্টের গুণাবলি ও গ্রেড সহজেই দেখে বোঝা যায় যা গ্রাহকদের সঠিক পণ্যটি বেছে নিতে সহায়তা করে। নতুন প্যাকেজিং আগের থেকে স্লিম ও লম্বা এবং ভিন্ন ভিন্ন পণ্যের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙের প্যাক। নকল এড়ানোর জন্য নতুন প্যাকে আছে ব্যাচ নম্বর এবং ক্যাপের নিচে ফিজিক্যাল ইন্ডাকশন সিল।
এক্সন-মবিল-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিডিয়ার সদস্যদের উপস্থিতিতে নতুন প্যাকেজিং উন্মোচনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এক্সন-মবিলের এশিয়া প্যাসিফিক এফডিএস ক্লাস্টার ম্যানেজার, ইয়াসির আল-আজাওয়ি; এক্সন মবিলের এশিয়া প্যাসিফিক লুব্রিক্যান্টন্স-এর মার্কেটিং ম্যানেজার, জোয়ানে ইউ এবং এম জে এল বাংলাদেশ লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব আজম জে. চৌধুরী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এক্সন-মবিলের এশিয়া প্যাসিফিক লুব্রিক্যান্টন্স-এর সেলস ডিরেক্টর, তিও সং পিং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আজম জে. চৌধুরী বলেন, ‘যুগ যুগ ধরে বাংলাদেশি গ্রাহকদের কাছে মবিল একটি নির্ভরযোগ্য নাম সেই সাথে এক্সন-মবিল-এর সেরা প্রযুক্তি ব্যবহার করে মবিল-এর বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাতকরনের মাধ্যমে দেশের লুব্রিক্যান্ট চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এম জে এল বাংলাদেশ লিমিটেড। আমি এক্সন মবিল-এর এই নতুন প্যাক সূচনার উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করছি এটি বাংলাদেশি গ্রাহকদের নিশ্চিত করবে পণ্যের সেরা মান।’
তিও সং পিং বলেন, এক্সন-মবিল ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে মানসম্মত পণ্য উত্পাদনে বিশ্বাসী। এই উদ্ভাবনের ধারাবাহিকতায় বিশেষ দেশগুলোতে আমরা নিয়ে এসেছি নতুন প্যাক। এক্সন-মবিলের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স পার্টনার, এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সহযোগিতায় বাংলাদেশের বাজারে এই নতুন প্যাক আনতে পেরে আমরা খুবই আনন্দিত।
ইত্তেফাক/এএম।
