গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর নামক স্থানে বাসচাপায় আজাদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
বুধবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজাদুল ইসলাম গোপীনাথপুর গ্রামের আসাদ উল্লার ছেলে। 
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আজাদুল বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। কোমরপুর এলাকায় রংপুরগামী হানিফ পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আজাদুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/এমআর/ইউবি