চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাব। এছাড়াও অস্ত্র, গুলি, সাংগঠনিক বই, বিস্ফোরক ও ল্যাপটপউদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মোহম্মদ হাফেজ আবুজর গিফারি, নূরে আলম, ইফতেখান আহমেদ, তাজুল ইসলাম ও নাজিমউদ্দিন।
IMG0
সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া শাখার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটককৃতরা হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) সদস্য।
র্যাব জানিয়েছে, ভোরে পাহাড়তলীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ তাজুল ও নাজিমকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী মুকিম তালকুদার পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বাকি তিনজনকে আটক করা হয়। সেখান থেকে অস্ত্র, বিস্ফোরক, সাংগঠনিক বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএসএস
