‘টেনশন টিউশন’ নামের একটি নাটকে হোম টিচারের চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। আর তার সঙ্গে আছেন তাসনোভা এলভিন। নাটকটি লিখেছেন সোহেল রানা, পরিচালনায় তারেক মিয়াজী।
নাটকের গল্পে দেখা যায়, জাহিদ হাসানের চরিত্রের নাম আবির। মফস্বলে নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন তিনি। কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেয়ে প্রাইভেট পড়ানোকেই আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন আবির।
দু’বার ইন্টারমিডিয়েট ফেল করা পদ্মকে পাশের নিশ্চয়তা দিয়েই পড়ানোর সুযোগ পেয়েছিল আবির। কিন্তু নানান কারণে সেটাও খুঁইয়েছেন তিনি। এভাবে নাটকটি সাজানো হয়েছে।
জাহিদ হাসান, তাসনোভা এলভিন ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন তানজিকা আমিন, শরিফুল প্রমুখ। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।
ইত্তেফাক/এমএআর
