বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রতি বছরের মতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০৪তম ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা। তিনদিন ব্যাপী চলবে এ মেলা।
জানা গেছে, মেলা শুরুর দুই/তিনদিন আগে থেকেই এখানে প্রচুর লোক সমাগম হতে শুরু করে। এরই মধ্যে কয়েক হাজার দোকানী মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে এলাকায় পশরা সাজিয়ে বসেছে। দক্ষিণাঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্ত ও আশেকানরা মেলায় ভিড় জমিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্ত ও দর্শনার্থীরা এ মেলায় এসেছে।
দুই বছর ধরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মেলা চলছে। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে মেলা কমিটির সভাপতি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, মেলাকে সুষ্ঠু ও সফল করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মেলা উপলক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখা হবে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের একটি টিম সার্বক্ষণিক টহলরত থাকবে। এছাড়াও থাকবে আনছার ও স্বেচ্ছাসেবক দল।
ইত্তেফাক/এএসএমইউ
