ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার পালপাড়া গ্রামের দম্পতি মিঠন দাস (২২) ও তার স্ত্রী বিউটি রানী (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্বজনদের খবরে ওই গ্রামে নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি ও অভাবের কারণে তারা আত্মহত্যা করেছেন।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তাদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
