চীনে ৬.২ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৪:২৭
 
চীনের শিনজিয়াংয়ে ছয় দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। অবশ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের মাত্র ৬.১। বৃহস্পতিবার শিনজিয়াংয়ের প্রধান শহর উরুমকি থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল। এর গভীরতা ছিল ছয় কিলোমিটার।
 
প্রাথমিকভাবে রয়টার্স জানায়, এই ঘটনায় কোন ভবন ধ্বসে পড়েনি। তবে তীব্র ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
 
শিনজিয়াং অঞ্চলের হুতুবুতে ২ লাখ মানুষ বাস করে। এই অঞ্চলে হুই এবং উইঘর মুসলিম সংখ্যালঘুদের বসবাস।
 
ইত্তেফাক/আরএ