জয়ললিতার কোলে শিশু শ্রীদেবী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:১৩
তামিলনাড়ুর জনপ্রিয় মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে বহু বলিউড তারকা শোকবার্তা জানিয়েছেন। তবে এর মধ্যে সবার মনোযোগ আকর্ষণ করে নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর করা শোকবার্তা।
 
দক্ষিণ ভারতীয় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতার সঙ্গে ‘আথি পারাশক্তি’ সিনেমায় অভিনয় করেছিলেন শ্রীদেবী। ১৯৭১ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার একটি ছবি শেয়ার করেছেন তিনি। ওই সিনেমার প্রধান চরিত্র দেবী শক্তির চরিত্রে অভিনয় করেছিলেন জয়ললিতা। আর শ্রীদেবী অভিনয় করেছিলেন কার্তিকের চরিত্রে। 
 
সেই ছবি পোস্ট করে টুইটারে দেয়া পোস্টে শ্রীদেবী বলেন, সবচেয়ে সুভাষিণী, মহৎ, সংস্কৃতিপরায়ণ ও যত্নশীল নারী। তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আরো লাখো মানুষের মতো আমিও তাকে মিস করবো।
 
IMG0
 
উল্লেখ্য, রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আগে দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন জয়ললিতা। ১৪০টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ