পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহতদের ডিএনএ’র মাধ্যমে শনাক্ত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৬:২৮
পাকিস্তানের পার্বত্য উত্তরাঞ্চলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে। এ দুর্ঘটনায় ৪৮ জনের প্রাণহানি ঘটে। 
 
দুর্ঘটনায় বিমানের আরোহীরা বীভৎসভাবে পুড়ে গেছে। তাই তাদের একেবারে চেনা যাচ্ছে না। পাকিস্তানের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।
 
পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটটি বুধবার একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। চিত্রাল নগরী থেকে রাজধানীতে যাওয়ার সময় দুই ইঞ্জিন বিশিষ্ট এ বিমানের একটি ইঞ্জিন অকেজো হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বিমানের সকল আরোহী প্রাণ হারায়।
 
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় অ্যাবোটাবাদ শহরের আইয়ুব মেডিকেল কমপ্লেক্সের হাসপাতাল কর্মকর্তা মোহাম্মাদ আব্বাস বলেন, ‘ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্তের জন্য মৃতদেহগুলো হেলিকপ্টারে করে ইসলামাবাদে নেয়া হবে।’ এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ