প্রধানমন্ত্রী শেখ হাসিনার ননদ এবং স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া'র বড় বোন আনোয়ারা বেগম (৮২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। কয়েকদিন আগে তাকে আইসিইউ বিভাগে ৬নং বেডে রাখা হয়েছে। তিনি বেশ কিছুদিন থেকে ডিমনেশিয়া ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তার ছেলে ড. আনোয়ারুল ইসলাম মায়ের রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগের প্রধান ডা. বি ডি বিধু এ তথ্য নিশ্চিত করেন।
